শিরোনাম

গাইবান্ধায় সাঁওতালপল্লীতে হামলা তদন্তে পিবিআই

নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালপল্লীতে হামলা, ভাঙচুর, আগুন ও গুলি করে তিন সাঁওতাল হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে পৌঁছে।

শুরুতে তদন্ত টিম ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে খামারের জমিতে বসতি থাকা এলাকাও ঘুরে দেখেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পুড়ে যাওয়া ঘরের কাঠসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন। এ ছাড়া একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লীতে পৌঁছেছেন।

সকাল ১১টার দিকে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ ঘটনা তদন্ত করতে সেখানে অবস্থান নেওয়া সাঁওতালদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন রনি উপস্থিত ছিলেন। এ সময় সাঁওতালরা ৬ নভেম্বরের ঘটনার সম্পর্কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় সাঁওতালপল্লীতে হামলা তদন্তে পিবিআই"

Leave a comment

Your email address will not be published.


*