নিউজ ডেস্ক : গাজীপুরে ডটকম গার্মেন্ট নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
আজ সোমবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সালনা এলাকার বাসিন্দা ও রোভার পল্লী কলেজের শিক্ষক জিয়া উদ্দিন জানান, সকালে সালনা এলাকায় ডটকম গার্মেন্টৈ আগুন লাগে। এ সময় কারখানার শ্রমিকরা ভেতর থেকে চিৎকার করে বেরিয়ে আসেন।
তিনি বলেন, আমার বাসায় অনেক ভাড়াটিয়া ওই গার্মেন্টে চাকরি করেন। ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে তারা জানান। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানাটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো সম্ভব হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। তবে তিনি দাবি করেন এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।

Be the first to comment on "গাজীপুরে ডটকম গার্মেন্টে অগ্নিকাণ্ডে আহত ১০"