শিরোনাম

গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভোগড়া পেয়ারা বাগানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ভোগড়া বাইবাস মোড়ে সামান্য ফাঁকা থাকা একটি ম্যানহোলের ঢাকনার উপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ম্যানহোলের ঢাকনায় সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ওই ছাত্রী ম্যানহোলের ভিতর পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন জানান, লাশটি ম্যানহোল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. প্রষয় ভূষণ দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে মৃত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*