নিউজ ডেস্ক : শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশা কারণে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় আবার চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর রাত ৩টা থেকে এ সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সময় ছয় শতাধকি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছিল পাঁচটি ফেরি। ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় তীরে সাড়ে চার’শ যান পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। কনকনে শীতে দীর্ঘ সময় ধরে আটকে পড়া ফেরিতে যাত্রী সাধরণের চরম দুর্ভোগের শিকার হন। বিশেষ করে নারী ও শিশুদের কষ্টের যেন সীমা ছিলনা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে চ্যানেলের মধ্যে ঘন কুয়াশা নেমে আসে। এতে নৌপথ দৃষ্টিহীন হয়ে পড়ায় ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে পরে তাই বাধ্য হয়েই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৫টা হতে ফেরি চলাচল আবার শুরু হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলো গন্তব্যে রওনা দেয়।
শিমুলিয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, কুয়াশায় আটকে পড়া যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ কাজ করছে। তবে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে টানা নয় দিন ধরে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় মানুষের দুভোর্গ বেড়েছে। বহু পন্যবাহী ট্রাক আটকা পড়ছে।
ঘন কুয়াশায় আড়াই ঘন্টা ফেরি চলাচল বন্ধ

Be the first to comment on "ঘন কুয়াশায় আড়াই ঘন্টা ফেরি চলাচল বন্ধ"