শিরোনাম

চবি উপাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে সোমবার মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন।

সালেহ উদ্দিনের আইনজীবী মুজিবর রহমান চৌধুরী জানান, গত ২৮ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম চৌধুরীর নাগরিক স্মরণসভার আলোচনায় ইফতেখার উদ্দিন চৌধুরী বাদীকে ভুয়া মুক্তিযোদ্ধা বলেন।

এতে সম্মান ক্ষুন্ন হওয়ায় গাজী সালেহ উদ্দিন দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলা করেছেন। আদালত মামলা আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে ৩০ দিনের মধ্যে অভিযোগ করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মুজিবর।

basic-bank

Be the first to comment on "চবি উপাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা"

Leave a comment

Your email address will not be published.


*