শিরোনাম

ছিটমহলের নারীরাও উন্নয়নের ধারায় সমানতালে এগিয়ে যাবে

নিউজ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রথমবারের মতো বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ২ হাজার ৯৫০ জন নতুন অধিবাসী ভিজিডি কার্ড পেয়েছেন। তিনি বলেন, ছিটমহলের নারীরাও উন্নয়নের ধারায় সমানতালে এগিয়ে যাবে। তারা বর্তমান সরকারের দেয়া সকল সুবিধা পাবেন। চুমকি আজ দুপুরে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে এক সমাবেশে এ কথা বলেন।

সারাদেশে ১০ লাখ নারীকে ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে এ কথা উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সরকারি উদ্যোগে যেসব প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালিত করছে তার থেকে ছিটমহলবাসী নারীরা সুফলভোগী হবেন।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহনাজ সর্দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমিন সুলতানা নাজলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, কার্ডধারী পারুল আকতার প্রমুখ।

basic-bank

Be the first to comment on "ছিটমহলের নারীরাও উন্নয়নের ধারায় সমানতালে এগিয়ে যাবে"

Leave a comment

Your email address will not be published.


*