শিরোনাম

ছয় বছরের মধ্যে সবচেয়ে কম বাণিজ্য ঘাটতি

নিউজ ডেস্ক : ছয় বছরের মধ্যে সবচেয়ে কম বাণিজ্য ঘাটতি নিয়ে ২০১৫-১৬ অর্থবছর শেষ করেছে বাংলাদেশ।
গত ৩০ জুন শেষ হওয়া গেল অর্থবছরে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬২৭ কোটি ৪০ লাখ ডলার। ঘাটতির এই পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ১০ শতাংশ কম।

২০১৪-১৫ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি ছিল ৬৯৬ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে বিভিন্ন পণ্য আমদানিতে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) সব মিলিয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ।

আর পণ্য রপ্তানি থেকে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) আয় হয়েছে ৩ হাজার ৩৪৪ কোটি ১০ লাখ (৩৩.৪৪ বিলিয়ন) ডলার। এ হিসাবে ঘাটতি থাকছে ৬২৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছর আমদানি খাতে ব্যয় হয় ৩ হাজার ৭৬৬ কোটি ৬২ লাখ ডলার; রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ হাজার ৬৯ কোটি ৭০ লাখ ডলার। ঘাটতি ছিল ৬৯৬ কোটি ৫০ লাখ ডলার।

 

basic-bank

Be the first to comment on "ছয় বছরের মধ্যে সবচেয়ে কম বাণিজ্য ঘাটতি"

Leave a comment

Your email address will not be published.


*