নিউজ ডেস্ক : জঙ্গি কর্মকাণ্ডে শরণার্থী শিশুদের নিয়োগ করছে ইসলামিক স্টেট (আইএস)। লেবানন ও জর্ডানের প্রায় ৮৮ হাজার শিশু এখন আইএস’র লক্ষ্য। অভিভাবকহীন শরণার্থী শিশুদের দালালদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছে জঙ্গি সংগঠনটি। ব্রিটিশ সংস্থা কুইলিয়াম এর এক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপোলের এক হিসেব অনুযায়ী লেবানন ও জর্ডানের ৮৮ হাজার ৩০০ জন শিশুর কোনো অভিভাবক নেই। এদেরই জঙ্গি কর্মকাণ্ডে নিয়োগের আশঙ্কা।
কুইলিয়ামের গবেষক নিকিতা মালিক এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া শিশু-কিশোরদের লক্ষ্য নির্ধারণ করেছে আইএস। এসব শিশুদের জঙ্গি কর্মকাণ্ডে লাগানো অনেকটাই সহজ। এ ক্ষেত্রে ছাড় পাচ্ছে না কিশোরীরাও। এক একটি শিশু-কিশোরের জন্য দুই হাজার পাউন্ড পর্যন্ত দর হাঁকছে আইএস।
২০১৬ সালে জর্ডানের স্পেশাল পুলিশ ফোর্স সেদেশের উদ্বাস্তু শিবিরগুলোতে আইএস’র একটি স্লিপার সেলের সন্ধান পায়। এরা ওইসব শিবিরগুলো থেকে অভিভাবকহীন ছেলে-মেয়েদের বের করে নিয়ে যাচ্ছে। টাকা ও ভালো থাকার লোভ দেখিয়ে ওইসব শিশুদের জঙ্গি কর্মকাণ্ডে নিয়োগ করা হচ্ছে বল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জঙ্গি কর্মকাণ্ডে শরণার্থী শিশুদের নিয়োগ করছে আইএস

Be the first to comment on "জঙ্গি কর্মকাণ্ডে শরণার্থী শিশুদের নিয়োগ করছে আইএস"