নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকসহ বিভিন্ন অনুষদ ভবনের কলাপসিবল গেইটে (কেসি) তালা ঝুলিয়ে হলের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট পালন করছে শিক্ষাথীরা। এসময় তাদেরকে মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। কয়েকশ শিক্ষাথীর মুর্হুমৃহু স্লোগানে মুখোরিত পুরো ক্যাম্পাস এলাকা।
সরেজমিনে দেখা গেছে, ‘নতুন হল র্নিমাণের দাবিতে সুস্পষ্ট ঘোষণা চাই এবং পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সম্পূর্ণ জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর কর’ শিরোনামের ব্যানার ঝুলিয়ে র্ধমঘট পালন করছে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশে তৃতীয় গেইট খুলে কিছু শিক্ষক ও শির্ক্ষাথীদের প্রবেশ করানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে কয়েকদফায় বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় শির্ক্ষাথীরা রাস্তায় নেমে পড়লে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যায় শির্ক্ষাথীরা। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাস এলাকায় অসংখ্য পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা হল নির্মাণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার দাবিতে ১ আগস্ট থেকে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকাল ৭টায় থেকে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Be the first to comment on "জবিতে চলছে শিক্ষারর্থীদের ধর্মঘট"