শিরোনাম

জাপানের ‘‌কুকুর’‌ চাই না রাশিয়ার

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কুকুর‌প্রেমের কথা সকলেরই জানা। সেই কথা মাথায় রেখেই ২০১২ সালে জাপান সফরে পুতিনকে জাপান সরকার উপহার দিয়েছিল একটি কুকুর।

ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট আবার জাপান আসচ্ছেন। এবারও তাঁকে একই প্রজাতির আর একটি কুকুর দেবে বলে ঠিক করেছিল জাপান সরকার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিল রাশিয়া।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জাপানের ক্যাবিনেট সচিব কোইচি হাগিদা। নিজের ব্লগে কোইচি ব্লগে লেখেন,‘‌এবারে কুকুরটি আরও সুন্দর ছিল। কিন্তু উপহার ফিরিয়ে দেয়াটা খুব দুর্ভাগ্যজনক। ’‌ আগামী সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে দু’‌দেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন পুতিন। সেই আলোচনায় রাশিয়া-‌জাপানের মধ্যে বিতর্কিত সীমান্তবর্তী সমস্যা কথা উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "জাপানের ‘‌কুকুর’‌ চাই না রাশিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*