নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে শনিবার। চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দিনে এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) ও ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম শিফট প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। ২০৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ১০৯ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও সূচি www.juniv.edu/admission থেকে জানা যাবে।

Be the first to comment on "জাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর"