শিরোনাম

জামিন পেলেন গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নান

নিউজ ডেস্ক : দরিদ্র তহবিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয়বার বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা, আবু হানিফ ও নাসরিন খন্দকার। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।তিন মাসের জামিন পাওয়ায় অধ্যাপক মান্নানের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন মাসুদ রানা। তিনি বলেন, জামিনাদেশের পাশাপাশি আদালত তাকে স্থায়ী জামিনে চার সপ্তাহের রুলও জারি করেছেন।

basic-bank

Be the first to comment on "জামিন পেলেন গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নান"

Leave a comment

Your email address will not be published.


*