নিউজ ডেস্ক : নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সমর্থন পাওয়ার পর লোহাগড়ায় পৌঁছে নেতা কর্মীসহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নড়াইলের জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড: সৈয়দ আইয়ুব আলী । সোমবার (২৮ নভেম্বর) লোহাগড়ার কৃতি সন্তান এ্যাড: সৈয়দ আইয়ুব আলী ঢাকা থেকে সড়ক পথে বিকাল ৪টায় লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের মধূমতি নদীর কালনা ঘাটে পৌঁছান। এ সময় লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, পৌর আ’লীগের সভাপতি লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, লোহাগড়া বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি এসএম শরিফুল আলম , লোহাগড়া ইউপি’র চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বি.এম লিয়াকত হোসেন, আ’লীগ নেতা আব্দুল হাই সরদার সহ সর্বস্তরের মানুষজন তাদের প্রাণপ্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় দলীয় স্লোগান ‘জয় বাংলা’ এবং মুর্হুরমুহু করতালিতে কালনা ঘাট এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এখান থেকে ৫ শতাধিক মোটর সাইকেলের একটি বহর শোভাযাত্রা সহকারে লোহাগড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশাস্থ মোল্যার মাঠ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী। তিনি উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ মানুষজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি সকলের নিকট দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত
জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী
ফুলেল শুভেচ্ছায় সিক্ত
Be the first to comment on "জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত"