নিউজ ডেস্ক : যে ক’জন তরুণ অভিনেতা এখন পর্দায় আলোচিত তাদের মধ্যে একজন জোভান। জোভান এদেশের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।
এদেশের বাইরেও তাঁর ভক্ত তৈরি হয়েছে। এমনই একজন ভক্ত তানিয়া দাস। পশ্চিমবঙ্গের এই তরুণী জোভানের সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া ইউটিউবে জোভানের শর্টফিল্ম, ‘মোমেন্টস’ ও নাটক ‘শত ডানার প্রজাপতি’ দেখার পর তার ভক্ত বনে গেছেন এই তরুণী। তারপর থেকেই তিনি জোভানের কোনো অভিনয় মিস করেন না।
তানিয়া দাস বলেন, দেখেছি শর্টফিল্ম ‘মায়া’, লাভ নট ওয়ার, মাস্তি রিলোটেড, জোনাকির আলো, আমি-তুমি, তোমায় দিলাম পৃথিবী, ব্রাদারস, নতুন ভোরে দেখা এসবের কারণে জোভানের অভিনয় রীতিমতীও মুগ্ধ হয়ে গেছি। জোভানের সাথে দেখা করার জন্য শিগগির বাংলাদেশে আসছেন এই তরুণী। এমনটাই জানালেন তিনি।

Be the first to comment on "জোভানের সাথে দেখা করতে আসছেন কলকাতার তরুণী"