নিউজ ডেস্ক : আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়ে বিশেষ কিছু শোনা যায় না। অল্পদিন আগে কফি উইথ করণ-এ এসে আলিয়া কঙ্গনা সম্পর্কে ইঙ্গিতবাহী মন্তব্যও করেছেন।
কিন্তু সে সবের ধারের কাছ দিয়ে না হেঁটে কঙ্গনা দাবি করলেন, তাঁদের দু’জনের সম্পর্ক যথেষ্ট ভাল।
কফি উইথ করণ-এ আলিয়া ভাট কঙ্গনার বিমানবন্দরে যে সব ছবি ওঠে, তার প্রশংসা করেন, পাশাপাশি মন্তব্য করেন। তাঁর জানার ইচ্ছে, এত ঘনঘন প্লেন ধরে কঙ্গনা কোথায় যান। তাঁর ব্যাপারে আলিয়ার এই কৌতূহল সম্পর্কে জানতে চাইলে ‘কুইন’ এর নায়িকা বলেন, আলিয়া তাঁর সম্পর্কে যা বলেছেন, তাতে তিনি খুব খুশি কারণ আলিয়া এমন একজন মানুষ যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তাঁদের দু’জনের সমীকরণ যথেষ্ট ভাল। আলিয়া যে তাঁর সম্পর্কে এতটা কৌতূহলী, তাতে তিনি ভীষণ খুশি।
কঙ্গনা রানাওয়াত আরও জানান, তিনি পুরস্কারে বিশ্বাস করেন না। তাঁকে প্রশ্ন করা হয়, এ বছর কোন অভিনেত্রীর কাজ তাঁর ভাল লেগেছে কারণ আলিয়া আর সোনম কপূর দু’জনেই সেরা অভিনেত্রীর খেতাবের দৌড়ে রয়েছেন। কঙ্গনার সোজাসাপটা জবাব, সেরা অভিনেত্রীর বিচারক তিনি নন। তিনি পুরস্কারে বিশ্বাস করেন না, পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যান না। এ বিষয়ে কেয়ার করেন না তিনি।
সূত্র: এবিপি

Be the first to comment on "আলিয়ার সঙ্গে আমার সমীকরণ যথেষ্ট ভাল: কঙ্গনা"