শিরোনাম

‘কোহলি অমন আচরণ না করলেও পারতেন’

নিউজ ডেস্ক : দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে ইনিংস ব্যবধানে মুম্বাই টেস্ট জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও ইতোমধ্যে জিতে নিয়েছে তারা।

ভারত সফরে গিয়ে এখন মহা বেকায়দায় কুক বাহিনী। প্রশ্ন উঠেছে কুকের অধিনায়কত্ব নিয়েও। এই অবস্থায় গতকাল রবিবার ম্যাচের চতুর্থ দিন শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে অযাচিত মন্তব্য করে বসেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
সেই মন্তব্যের রেশ ধরে আজ ম্যাচ জয়ের কিছু সময় আগে কোহলির সঙ্গে বিবাদে জড়ান অ্যান্ডারসন। গতকাল সংবাদ সম্মেলনে এসে কোহলির ব্যাটিং ‘টেকনিক’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অ্যান্ডারসন। বলেছিলেন, কোহলি উপমহাদেশের স্পিন সহায়ক পিচে ভালো খেলে। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের গতিময় পিচে নাকি তার বাহাদুরি চলে না। এমনকী মুম্বাই টেস্টে কোহলির মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি করলেও তাকে এজন্য কোনো ক্রেডিট দিতে চান না অ্যান্ডারসন।

এই ঘটনায় গতকাল থেকেই উত্তপ্ত ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল সাইট। উত্তাপ লেগেছে কোহলির মনেও। তাই অ্যান্ডারসনের সঙ্গে ঠোকাঠুকি। কোহলিই নাকি আগ বাড়িয়ে বিবাদে জড়ান অ্যান্ডারসনের সাথে। ম্যাচ শেষে আজ এ ব্যাপারে কুককে জিজ্ঞাসা করা হলে তিনি কোহলির দিকেই আঙ্গুল তুলেন।

ইংল্যান্ড দলপতি বলেন, “এটা স্পষ্ট। কোহলি ইচ্ছা করেই অ্যান্ডারসনকে উত্যক্ত করেছে। কারণ গতকালই কোহলির ব্যাটিং পারফরমেন্স নিয়ে কথা বলেছে অ্যান্ডারসন। তাতে ক্ষিপ্ত হয়েছেন কোহলি। যদি আপনি কোহলিকে জিজ্ঞাসা করেন, সেও একই কথা বলবে। তবে কোহলি এমন আচরণ না করলেও পারতেন।

basic-bank

Be the first to comment on "‘কোহলি অমন আচরণ না করলেও পারতেন’"

Leave a comment

Your email address will not be published.


*