শিরোনাম

ঝালকাঠিতে মাহফিলগামী বাস খাদে, আহত ১০

নিউজ ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর এলাকার কাচারীবাড়ি নামক স্থানে মাহফিলগামী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আকবর হোসেন (৬৫), ইউনুস (২৭), নূর ইসলাম (২৮), মনির হোসেন (২৫), ইব্রাহীম (২৮), সাহেব আলী (৩৫), কামাল হোসেন (৪৫) ও ইব্রাহীমকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, নড়াইল থেকে বাস নিয়ে বরিশালের চরমনোইয়ের মাহফিলের উদ্দেশে রওন হলে পথে কাচারীবাড়ি নামক স্থানে এলে চালক সড়ক ভুল করে অন্য সড়কে ঢুকে পড়েন। পরে বাসটি ঘোরাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

basic-bank

Be the first to comment on "ঝালকাঠিতে মাহফিলগামী বাস খাদে, আহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*