শিরোনাম

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণ

নিউজ ডেস্ক : ঝালকাঠিতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান অবস্থায় বখাটেরা তুলে নিয়ে যায়।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি দীঘির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে বিজয় দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে ওই ছাত্রী সকাল ৮টার দিকে বিদ্যালয়ের সামনে আসে। এ সময় কেওড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে বখাটে মিরাজ হোসেন ও তার সহযোগীরা চেতনানাশক স্প্রে দিয়ে ওই ছাত্রীকে অজ্ঞান করে। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় কেওড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি দীঘির পাশে নির্জন স্থানে। সেখানে তাকে ধর্ষণ করে মিরাজ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারী মিরাজ ও তার সহযোগীরা পালিয়ে যায়। আজ শুক্রবার সকালে গুরুতর অবস্থায় নির্জন স্থান থেকে বের হয়ে ওই ছাত্রী স্থানীয় একটি যুবকের মোবাইলফোন থেকে কল করে বড় ভাইকে বিষয়টি জানায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, ওই স্কুলছাত্রীকে পাওয়া যাচ্ছে না বলে স্বজনরা বৃহস্পতিবার রাতে পুলিশকে জানায়। আজ শুক্রবার সকালে পুলিশ হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে যায়। ঘটনার পর থেকে বখাটে মিরাজ হোসেন ও তার সহযোগীরা পলাতক বলেও জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহামুদ হাসান।

basic-bank

Be the first to comment on "ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণ"

Leave a comment

Your email address will not be published.


*