নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী কালীবাড়ির পাশ থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও গলাতে দুটি গুলির চিহ্ন রয়েছে। ওই সময় তার লাশের পাশ থেকে পুলিশ একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩২)। তিনি ঝিকরগাছা উপজেলার শরীফপুর এলাকার সিদ্দিক হোসেনের ছেলে বলে জানিয়েছেন নিহতের চাচি কুলসুম বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গদখালী কালীবাড়ি পাশের বালির উপরে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ৮টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সকালে গদখালী বাজারে শেভ করার সময় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী রাহাজ্জান সরদার (৩৮) খুন হন। একই বছরের ৫ জুলাই দুর্বৃত্তদের গুলিতে রাহাজ্জানের বড়ভাই হাসান সরদারকেও গুলি করে হত্যা করা হয়।

Be the first to comment on "ঝিকরগাছায় ট্রাক চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার"