শিরোনাম

টি-টোয়েন্টি দলে সৌম্য, ফিরতে পারেন রুবেল

নিউজ ডেস্ক : সৌম্য সরকারকে নিয়ে মোটেও হাল ছাড়েনি জাতীয় দলের নির্বাচকরা। বরং এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানকে ফর্মে ফেরাতে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট।

সেই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে একাদশে ফেরার খবর পাওয়া গেছে সৌম্য সরকারের। দলে ফেরার জোর সম্ভাবনা আছে গতিদানব রুবেল হোসেনের।
বাজে ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে বাদ পড়েছিলেন সৌম্য। তাতে অবশ্য দলের তেমন কোনো উন্নতি হয়নি। বরং সৌম্যর বিকল্প হিসেবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কাউকে। গত বিশ্বকাপে পেস অল-রাউন্ডার হিসেবে দলভুক্ত হয়েছিলেন সৌম্য। বলটা মন্দ করেন না। তার ব্যাটিং গড় এখনও চল্লিশের ওপর। ক’জন ব্যাটসম্যান আছে এমন- প্রশ্ন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের। এই পরিস্থিতে তাই এই ড্যাশিং ব্যাটসম্যানের ওপর আবারও আস্থা রাখলেন নির্বাচকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবারের প্রথম টি-টোয়েন্টিতে খেলছেন সৌম্য সরকার।

অন্যদিকে ওয়ানডে সিরিজে বিবর্ণ ছিলেন তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। টানা তিন ওয়ানডে খেলেছেন। চলতি সফরেই তার টেস্ট অভিষেকও হতে পারে। সবকিছু মিলিয়ে তাই তাসকিনকে বিশ্রামে রাখার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত যদি তাই হয় তবে মাশরাফিদের পেস অ্যাটাকে যুক্ত হতে যাচ্ছেন রুবেল হোসেন। এমনিতেই রুবেলে হোসেনকে একাদশে দেখার জন্য দর্শকদের একটা দাবি ছিল। সেই দাবির কারণে অবশ্যই নয়; বরং দলের প্রয়োজনেই আবার ২২ গজে দেখা যেতে পারে রুবেলকে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার।

basic-bank

Be the first to comment on "টি-টোয়েন্টি দলে সৌম্য, ফিরতে পারেন রুবেল"

Leave a comment

Your email address will not be published.


*