শিরোনাম

টেস্টে হোয়াইটওয়াশের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শ্রীলঙ্কার

নিউজ ডেস্ক : টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার বাজে অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে সীমিত ওভারের সিরিজে কিছু করে দেখানোর প্রত্যয় এখন শ্রীলঙ্কার সামনে। আজ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে অন্তত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে চায় লংকানরা।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই এগিয়ে থাকতে চায় সফরকারীরা।  আর এতে আত্মবিশ্বাস যোগাচ্ছে অনভিজ্ঞ প্রোটিয়া স্কোয়াড। সাংবাদিকদের সামনে ম্যাথুজ বললেন, “আশা করছি আমরা নতুনভাবে শুরু করতে পারবো। টি-টোয়েন্টি দলে আমাদের কয়েকজন নতুন ক্রিকেটার আছে যাদের নিয়ে আমরা সত্যিই আশাবাদী। দক্ষিণ আফ্রিকা সফরে এখনো আমাদের অনেক দূর যেতে হবে। সে কারণে শুরু থেকেই আমাদের সামনে থাকতে হবে। ”

টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকা পেসারদের জন্য সহায়ক উইকেট তৈরী করেছিল। কিন্তু শ্রীলঙ্কা এখনো ব্যাটিং সহায়ক উইকেটের খোঁজে রয়েছে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে সেই ধরনের উইকেটের প্রত্যাশা করছে লংকানরা। তবে একদিক থেকে সফরকারীরা স্বস্তিতে থাকতেই পারে। কারণ টি-টোয়েন্টিতে তাদের মোকাবেলা করতে হচ্ছে না টেস্টের দুই তারকা বোলার কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডারকে। দলে রয়েছে ৫ নতুন মুখ। টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক ফাফ দু’প্লেসিসকেও বিশ্রাম দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ফারহান বেহার্দিনকে অধিনায়কত্ব দেয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার রেকর্ড খুব একটা সুখকর নয়। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করার পরে সম্প্রতি ৬টি ম্যাচে জয়ের মুখ দেখেনি লংকানরা। টেস্ট স্কোয়াডের ৬ জন সদস্য টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। এর মধ্যে রয়েছেন তরুণ ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি-সিলভা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে পরাজিত করার পর দক্ষিণ আফ্রিকা আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। ঐ আসরে খেলা দলটির থেকে এবারের দলে রয়েছেন বেহার্দিন, ডেভিড মিলার, ইমরান তাহির ও অ্যারন ফানগিসো।

টি-টোয়েন্টি স্কোয়াড :

দক্ষিণ আফ্রিকা : ফারহান বেহার্দিন (অধিনায়ক), থেওনিস ডি ব্রুইন, রেজা হেনরিকস, ইমরান তাহির, হেইনো কুন, ডেভিড মিলার, মানগালিসো মোসেলহে (উইকেটরক্ষক), লুনগি এনগিদি, ওয়েন পারনেল, ডেন পিটারসন, অ্যারন ফানগিসো, আনডিলে ফেহুলকুয়াইয়ো, জন-জন স্মাটস, এবি ডি ভিলিয়ার্স (শুধুমাত্র তৃতীয় ম্যাচের জন্য)।

শ্রীলঙ্কা : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, থিকশিলা ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারতেœ, ডানুশকা গুনাথিলাকা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল, কুশাল মেন্ডিস, সচিত পাথিরানা, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, লক্ষ্মণ সানদাকান, ইসুরু উদানা।

সূচী :

২০ জানুয়ারি ১ম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান
২২ জানুয়ারি ২য় টি-টোয়েন্টি জোহানেসবার্গ
২৫ জানুয়ারি ৩য় টি-টোয়েন্টি কেপ টাউন
২৮ জানুয়ারি ১ম ওয়ানডে পোর্ট এলিজাবেথ
০১ ফেব্রুয়ারি ২য় ওয়ানডে ডারবান
০৪ ফেব্রুয়ারি ৩য় ওয়ানডে জোহানেসবার্গ
০৭ ফেব্রুয়ারি ৪র্থ ওয়ানডে কেপ টাউন
১০ ফেব্রুয়ারি ৫ম ওয়ানডে সেঞ্চুরিয়ান
basic-bank

Be the first to comment on "টেস্টে হোয়াইটওয়াশের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শ্রীলঙ্কার"

Leave a comment

Your email address will not be published.


*