নিউজ ডেস্ক : তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। ‘ আজ শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দায়িত্ব দিয়েছেন। ‘
তিনি আরো বলেন, ‘সবাইকে দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ‘ এর আগে শিক্ষার্থীরা মাদক ও জঙ্গিবাদবিরোধী শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

Be the first to comment on "ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ হতে হবে : পলক"