নিউজ ডেস্ক : কথাকাটাকাটির জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগকর্মীরা। তাদের বিশ্ববিদ্যালয় মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জাহিদুল ইসলাম, হিরক, আশিক, আজম, সাঈদ ও জিহাদ। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ হলের মাঠের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূজামণ্ডপের সামনে একই বিভাগের শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন। এ সময় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের সঙ্গে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। পরে উৎপলের অনুসারীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে পাঁচজন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, “এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment on "ঢাবির পাঁচ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ"