শিরোনাম

‘তুমি ফিরে আসোনি’ নিয়ে শফিক ফিরে এলেন (ভিডিও)

নিউজ ডেস্ক : ‘তুমি ফিরে আসোনি/তুমি মন বোঝোনি/তুমি কখনও আমায় ভালোবাসোনি’- এমনই গানের কথা নিয়ে গতকাল রাতে একটি চমৎকার মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে সাউন্ডটেক এর ব্যানারে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী সুরকার বেলাল খান এর সুরে, মেহেদি হাসান লিমন এর কথায় এই চমৎকার স্যাড-রোমান্টিক গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

শফিক এর আপকামিং অ্যালবাম ‘শুধু স্বপ্ন’র এটি প্রথম প্রকাশিত গান।
‘তুমি ফিরে আসোনি’ গানের মিউজিক ভিডিও প্রকাশ সম্পর্কে শিল্পী শফিক কালের কণ্ঠকে বলেন, ”এটি আমার তৃতীয় অ্যালবামের গান। এর আগে ‘মায়াবী আকাশ নীল’ ও ‘ভালোবাসার বসন্ত’ নামে আমার আরও দুটি অ্যালবাম আছে। নতুন এই অ্যালবামে আমি নিজেকে আরেকটু আপগ্রেডেড করতে চাই। আরও ভালো গাইতে চাই। ‘তুমি ফিরে আসোনি’ এই অ্যালবামের প্রথম ট্র্যাক এবং প্রথম মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটিতে আমার সঙ্গে পারফর্ম করেছেন সাবরিন। এর আগে আমার আরও ৪টি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। নতুন গানটিতে ইতিমধ্যে বেশ সাড়া পাচ্ছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। ”

মিউজিক ভিডিওটির অনলাইন পার্টনার পিওডি। ব্ল্যাক ক্যাট স্টুডিও’র প্রযোজনায় এটি পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। আর এই ভিডিওটির চমৎকার কনসেপ্ট তৈরি করেছেন সরওয়ার রানা।

দেখুন শফিকের ‘তুমি ফিরে আসোনি’ :

basic-bank

Be the first to comment on "‘তুমি ফিরে আসোনি’ নিয়ে শফিক ফিরে এলেন (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*