শিরোনাম

দিবা-রাত্রির টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক : ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং সফরকারী পাকিস্তান। তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু হয়েছে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ও পাকিস্তান উভয় দলেরই রয়েছে সিরিজ হারের ক্ষত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে অসিরা। আর নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে পাকিস্তান। তাই হারের ক্ষত ভোলার মিশন নিয়েই এই সিরিজটি খেলতে নামছে দুই দল। তবে কাজটি সহজ হবে না বলে বক্তব্য দিয়েছেন দুই দলের প্রতিনিধিরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, “আমার মনে হয় সিরিজটি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হবে। কারই, দুদলই বেশ শক্তিশালী। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও ঘুড়ে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে আছে পাকিস্তান। ঠিক আমরাও ঘুড়ে দাঁড়াতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পশষ টেস্টটি আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সিরিজ জয়ই মূল লক্ষ্য আমাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টটি দিবা-রাত্রির ছিলো। তাই ওই অভিজ্ঞতাটা প্রথম টেস্টে ভালো কাজে লাগবে। ”

স্মিথের মতো সিরিজ নিয়ে একই কথা বললেন পাকিস্তান কোচ মিকি আর্থারও। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে খেলাটা অনেক কঠিন। সিরিজে ইতিবাচক ফল পেতে হলে অনেক বেশি ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। এখানকার পিচ সাধারণত পেস সহায়ক। তাই আমি দলের সকলকে বলেছি, যদি আমরা ২৭০-২৮০-৩০০ রান করতে পারি তবেই আমরা ম্যাচে টিকে থাকবো। কারণ, প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সামর্থ্য আমাদের বোলারদের আছে।

basic-bank

Be the first to comment on "দিবা-রাত্রির টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*