শিরোনাম

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক ৮ এপ্রিল

নিউজ ডেস্ক : শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে। তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ প্রকল্প, পানি, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিবিআইএন (বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল) ইস্যুতে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। এর মধ্যে সংযোগ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হলে ভারত পরবর্তীতে এ বিষয়ে জানানোর ইচ্ছা প্রকাশ করে।

দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে সেসব ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠসহ কয়েকজন কর্মকর্তা। জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লী সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়। সফরের আলোচ্য কি হবে তা-ও নির্ধারণ করা হয় দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে। এদিকে মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন তিনি।

basic-bank

Be the first to comment on "দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক ৮ এপ্রিল"

Leave a comment

Your email address will not be published.


*