শিরোনাম

দীপিকা নয়, এবার কার দিকে মন রণবীরের?

নিউজ ডেস্ক : বলিউডের কন্ট্রোভার্সি কুইন তিনি৷ অভিনয়ে দক্ষতা প্রদর্শন ছাড়াও বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকেছেন তিনি৷ কখনও আদিত্য পাঞ্চোলি কখনও বা হৃতিক রোশন, তাঁর একাধিক সম্পর্কের রসায়ন এবং ব্যক্তিগত জীবন বরাবরই দর্শকদের নজর কেড়েছে৷ আর তাই মনে হয় বলিউডও কঙ্গনার ব্যক্তিগত জীবন ও তাঁর প্রেমিকদের সম্পর্কে জানতে প্রবল উৎসাহী।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে আলিয়া এবং রণবীর সিং জানিয়েছেন তাঁরা দু’জনই কঙ্গনা রানাউতের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে প্রবল আগ্রহী৷ শুধু তাই নয়, কঙ্গনা কার সঙ্গে প্রেম করছেন এবং কোথায় ঘুরতে যাচ্ছেন সেই বিষয়েও জানতে আগ্রহ দেখিয়েছেন আলিয়া এবং রণবীর।

কিন্তু ‘রিভলভার রানি’ কি জানেন তাঁর জীবন সম্পর্কে বলিউডের উৎসাহের শেষ নেই? আলবাত জানেন তিনি৷ সেই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখও খুললেন অভিনেত্রী৷ তাঁর জীবন সম্পর্কে আলিয়ার উৎসাহের কথা জানতে পেরে হেসেই খুন হয়েছেন তিনি৷ বলেছেন, ‘আলিয়ার কাজে নিজেই মুগ্ধ৷ ও আমার জীবন সম্পর্কে উৎসাহিত জানতে পেরে বেশ ভাল লেগেছে৷ আমরা ওর কাজ দেখে গর্বিত৷’ অন্যদিকে দীপিকার প্রেমিক রণবীরও কঙ্গনার প্রেম সম্পর্কে জানতে আগ্রহী৷ সেই বিষয়েও কথা বললেন অভিনেত্রী৷ জানিয়েছেন, রণবীর তাঁর খুবই ভাল বন্ধু৷ শুধু তাই নয়৷ আগেও রণবীর কঙ্গনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার বহু চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, ‘রণবীর আমার প্রেমিকদের সম্পর্কে জানতে বহু চেষ্টা করেছেন৷ কিন্তু আমিও রহস্যময়ী৷ আমার জীবন সম্পর্কে জানা সহজ নয়। ’

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "দীপিকা নয়, এবার কার দিকে মন রণবীরের?"

Leave a comment

Your email address will not be published.


*