নিউজ ডেস্ক : দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)সকালে তাদের দু’জনকে গ্রেফতার করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্ত দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান,বুধবার মতিঝিল থানায় এ সংক্রান্ত একটি মামলা করা হয়।দুদক কর্মকর্তা সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বলা হয়, গুলশান এলাকায় ১০ কাঠার দুইটি প্লট অবৈধভাবে বরাদ্দ দেয় রাজউক। বরাদ্দের সময় রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন ইকবাল সোহবান চৌধুরী। এসব অভিযোগ তদন্ত করতেই বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২

Be the first to comment on "দুর্নীতি মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ২"