নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ধর্মের অপব্যবহার হলেই সামাজিক ও রাজনৈতিক পরিমন্ডলে বিভিন্ন সংকট তৈরি হয়।
আজ সোমবার সকালে বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে প্রথমবারের মতো আয়োজিত বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্ম ব্যবহার করলে সংকট সৃষ্টি হয়ে থাকে। এটা কাম্য নয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। সবার উপরে মানুষ সত্য, এটাই চির সত্য।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও অধ্যয়নরত খ্রিস্টান ধর্মামলম্বীগণ ছাড়াও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহ) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অতিরিক্ত রেজিস্ট্রার-১ অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, অতিরিক্ত রেজিস্ট্রার-২ ডা. স্বপন কুমার তপাদার, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, গ্রাজুয়েট নার্সিং বিভাগের লেকচারার নুপুর ডি কস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ধর্মের অপব্যবহারে বিভিন্ন সংকট তৈরি হয়’

Be the first to comment on "‘ধর্মের অপব্যবহারে বিভিন্ন সংকট তৈরি হয়’"