নিউজ ডেস্ক : দুই বছর পর দুঃস্বপ্নের মতো একটা সিরিজ গেল টাইগারদের। দেশের মাটিতে একের পর এক সিরিজ জয় করা মাশরাফি বাহিনী বিদেশের মাটিতে ভেঙে পড়েছিল।
নিউজিল্যান্ডের কাছে পেতে হলো হোয়াইটওয়াশের লজ্জা। সেই সব ভুলে নতুন বছরের প্রথম দিনে নতুন উদ্যমে টি-টোয়েন্টি সিরিজের শহরে পৌঁছাল ম্যাশ বাহিনী।
আজ রবিবার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় ভাড়া করা একটি বিমানে নেলসন ছাড়ে দল। সেখানে সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করছিলেন প্রিয়তমা স্ত্রী শিশির। এর আগে থেকেই অবশ্য মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহর পরিবার তাদের সঙ্গী হয়েছেন।
গতকালই ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াড। আগামী ৩ জানুয়ারি মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

Be the first to comment on "নতুন উদ্যমে নেপিয়ারে পৌঁছাল টিম টাইগার"