শিরোনাম

নতুন বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। আজ বুধবার সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত মহাপরিচালক সকালে পিলখানায় এসে পৌঁছালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরআগে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) একজন সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট।

এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সাইন্স, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্ট্যাডিজ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIBU) থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) থেকে এমফিল (পার্ট-১) সম্পন্ন করেন। মেজর জেনারেল আবুল হোসেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন ফেলো এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ, ইউএসএ এর একজন সম্মানিত ফেলো।

basic-bank

Be the first to comment on "নতুন বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ"

Leave a comment

Your email address will not be published.


*