শিরোনাম

নবীনগরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিঠুন পাল (২৮) ও বিউটি নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বাঁধা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিঠুন ইব্রাহিমপুর কুমারপাড়া এলাকার নরেন্দ্র পালের ছেলে ও বিউটি নিহত মিঠুনের স্ত্রী। তার বাবার বাড়ি বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে।
এলাকাবাসীরা জানায়, প্রায় আট মাস আগে মিঠুনের সঙ্গে বিউটির বিয়ে হয়। বুধবার রাতের খাবার শেষে বিউটি ও মিঠুন নিজেদের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় সন্দেহ হলে এলাকার লোকজনকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘরে ঢুকে তীরের সঙ্গে একই কাপড়ে বিউটি ও মিঠুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এসময় এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

basic-bank

Be the first to comment on "নবীনগরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*