নিউজ ডেস্ক : জামায়াত নেতা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার অপসারিত চেয়ারম্যান তোফায়েল আহমদ (কারাগারে) জুতো পায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করতে যাওয়া ঘটনার এক বছরের মাথায় এবার জুতো পায়ে শহীদ মিনারে গেলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মংথোয়াইলা। তাও আবার পুষ্পস্তবক অর্পন নয়, সিগারেট টানতে শহীদ মিনারে উঠে বেশ আয়েশ করেন তিনি। এ দৃশ্য দেখে ক্ষোভের সৃষ্টি হয়েছে পার্বত্য নাইক্ষ্যংছড়িতে। রবিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক জনসভায় বক্তব্য শেষে জুতা পায়ে সিগারেটে একটার পর একটা টান দিয়ে যাচ্ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংথোয়াইলা। এ অবস্থা দেখে সাংবাদিকরা ছবি তুলতে গেলে এবং বিষয়টি তাকে স্মরণ করিয়ে দেয়ার পর তিনি জুতা খুলে মিনারের প্রাঙ্গনের উপরেই রেখে দেন। তার এমন কান্ডজ্ঞানহীন ঘটনায় স্থানীয় নেতাদের মধ্যে তাকে নিয়ে হাইব্রিড নেতা বলে গুঞ্জন উঠেছে।
নাইক্ষ্যংছড়িতে জুতা পায়ে শহীদ মিনারে সিগারেটের সুখটান

Be the first to comment on "নাইক্ষ্যংছড়িতে জুতা পায়ে শহীদ মিনারে সিগারেটের সুখটান"