শিরোনাম

নাটোরে অস্ত্র লুট মামলার হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক : নাটোরের সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আজিজুল ইসলাম (৬৮) অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজিজুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মোহলদী আকন্দের ছেলে। নাটোরের জেল সুপার ফারুক আহমেদ জানান, বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার হাজতি আজিজুল ইসলামকে আটকের পর গত ১৪ নভেম্বর কারাগারে পাঠানো হয়। এর পর থেকেই আজিজুল ইসলাম অসুস্থ ছিলেন। বুধবার রাতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আজিজুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। উল্লেখ্য, গত ২০০৫ সালের ২৮ ডিসেম্বর একদল সন্ত্রাসীরা বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে হত্যা ও ১১টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে ২৭ জনকে অভিযুক্ত করে ও পরে আরও তিনজনকে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়।

basic-bank

Be the first to comment on "নাটোরে অস্ত্র লুট মামলার হাজতির মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*