শিরোনাম

নিজাম হাজারীর এমপি পদ নিয়ে সিদ্ধান্ত ২৮ নবেম্বর

নিউজ ডেস্ক : ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ থাকছে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত  দেননি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য আগামী ২৮ নবেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন করেছিলেন এক ভোটার। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। তবে আজ রায় দেয়া হয়নি। এ সংক্রান্ত  রিট আবেদন শুনানি করে দুই বছর আগে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন, ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন।

basic-bank

Be the first to comment on "নিজাম হাজারীর এমপি পদ নিয়ে সিদ্ধান্ত ২৮ নবেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*