শিরোনাম

নেইমারের গাওয়া গান মুক্তি পাচ্ছে ফেইসবুকে

নিউজ ডেস্ক : গানের দিকে ঝুঁকে পড়ছেন নেইমার। ব্রাজিল তারকার একটি গান আগামী বুধবার মুক্তি দেওয়া হবে। যেটি হতে যাচ্ছে তার প্রথম গান।

শুধু একটি-দুটি গান গেয়ে শখ মেটানো নয়। গান নিয়ে নেইমার ভীষণই সিরিয়াস। ‘নেইমিউজিকো’ নামে গানের ক্যারিয়ারই শুরু করছেন তিনি। আগামী বুধবার ফেসবুকে গান মুক্তি দেওয়ার মাধ্যমেই শুরু হবে সেই ক্যারিয়ারের।
এরই মধ্যে ভক্তদের মধ্যে সাড়া ফেলে দেওয়া সেই ঘোষণা দিয়ে নেইমার বলেছেন, ‘এই বুধবার আমার সংগীত ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি। ফেসবুকে আমি আমার প্রথম গান মুক্তি দেব। তখন থেকেই আমরা নেইমিউজিকোকে পাব। শেয়ার করবেন আপনারা।’

নেইমার এর আগেও গান গেয়েছেন। র‍্যাপ ও হিপহপ ধাঁচের গানে বেশি আগ্রহ তার। গিটারটাও বাজাতে জানেন ভালো। তবে নিজে কখনো গুরুত্বের সঙ্গে নিজের তৈরি গান মুক্তি দেননি। একক গান বা সেই সিঙ্গেলটিই মুক্তি পেতে চলেছে এবার। বিশ্বজুড়ে নেইমারের যত কোটি ভক্ত, ভালো গান হলে নিশ্চয়ই সাড়া পড়ে যাবে।

তবে সবাই যে নেইমারের এই উদ্যোগ স্বাগত জানাচ্ছে, এমনও নয়। কারও কারও আশঙ্কা, ফুটবল থেকে নেইমারের মনোযোগটা না সরে যায়। যেমনটা গিয়েছিল রোনালদিনহোরও। রোনি তো পরে আর কক্ষপথে ফিরতেই পারেননি। আসলে ঘোষণাটা বার্সেলোনা নিজেদের মাঠে আলাভেসের মতো দলের কাছে হারার পর এসেছে বলেই হয়তো নেতিবাচক কথা বেশি হচ্ছে।

basic-bank

Be the first to comment on "নেইমারের গাওয়া গান মুক্তি পাচ্ছে ফেইসবুকে"

Leave a comment

Your email address will not be published.


*