নিউজ ডেস্ক : গত নভেম্বরেই দেশে ফিরছেন অপু বিশ্বাস- খবর ছিল এমন। কিন্তু জানা গেল আগামী জানুয়ারিতে তিনি দেশে ফিরবেন।
অপু বিশ্বাসের পারিবারিক একটি সূত্র থেকে এ খবর জানা গেছে।
কিন্তু কোথা থেকে ফিরছেন? সবার অগোচরে চলে যাওয়া এই নায়িকা ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। কয়েক বছর ধরেই ঢাকাই ছবির ইন্ডাস্ট্রির আকাশে ভেসে বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। বিয়ে করেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র জুটি- সেই খবরও প্রকাশ হয়েছে বহুবার। তবে মুখ বাঁকা হাসিতে সে সব গুজব বলেই পাশ কাটিয়ে গেছেন শাকিব-অপু।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে অপু বিশ্বাস এখন ভারতের শিলিগুড়িতে। কবে ফিরবেন? জানা নেই। সেখান থেকেই দেশের বিনোদন সাংবাদিকদের ফোনে আসছে অপু বিশ্বাসের বান্ধবীর পরিচয় বিভিন্ন টেলিফোন। টেলিফোনে বিভিন্ন খবর। কিন্তু অপু বিশ্বাসের সে সব খবরের সত্যতা জানা যাবে দেশে ফিরলে।
জানুয়ারির শেষদিকে দেশে ফিরছেন অপু বিশ্বাস। এটি নিশ্চিত করেছে অপুর গ্রামের বাড়ি বগুড়ার একাধিক ঘনিষ্ঠজন। তিনি সন্তান নিয়ে ফিরবেন কিনা সেটা জানা যায়নি। মেলেনি সোজাসাপ্টা উত্তর। স্বজনদের কথায় কথায় মেশানো শাকিবের প্রতি ক্ষোভ লক্ষ করা গেছে।

Be the first to comment on "পরিবার জানাল অপু ফিরছেন জানুয়ারিতে"