শিরোনাম

‘ষড়রিপু’ অভিনেত্রী কণীনিকার বিয়ে কাল

নিউজ ডেস্ক : সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। শুভদিন, আগামীকাল।

পাত্র সুরজিৎ হোরি। পেশায় ব্যবসায়ী।
গত বছর রায়চকে ষড়রিপু ছবির শুটিং করতে গিয়েছিলেন কনীনিকা। সেখানে গিয়ে সুরজিতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। তখনও “সুরজিৎদা” ডাক থেকে বেরোননি কণীনিকা। ওখানেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন সুরজিৎ। তখনই অবশ্য রাজি হয়ে যাননি কণীনিকা। বেশ কিছুদিন পরে তিনি রাজি হন।

সুরজিৎ ডিভোর্সি। তাঁর আগের পক্ষের এক ছেলেও আছে। নাম দ্রোণ। তার বয়স ১১ বছর। কিন্তু তা নিয়ে কোনও সমস্যা নেই কণীনিকার। দ্রোণের সঙ্গে তিনি বন্ধুর মতো মেশেন।

আজ বাদে কাল বিয়ে। প্রস্তুতি হয়ে গেছে। সামাজিক রীতিনীতি মেনেই বিয়ের তোড়জোড় চলছে বন্দ্যোপাধ্যায় পরিবারে। সূত্রের খবর, বিয়ের জন্য লাল বেনারশি পছন্দ করেছেন কনীনিকা। সুরজিতের জন্য পোশাক ডিজাইন করেছেন স্নেহাশিস ভট্টাচার্য। রিসেপশনে বরকনে দুজনেই পরছেন জ্যোতি খৈতানের পোশাক। কিন্তু এদিকে আবার সুরজিতের বাবা অসুস্থ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তবে এর মাঝেই ছেলের বিয়ের কাজকর্ম চলছে হোরি পরিবারে।

basic-bank

Be the first to comment on "‘ষড়রিপু’ অভিনেত্রী কণীনিকার বিয়ে কাল"

Leave a comment

Your email address will not be published.


*