শিরোনাম

দীর্ঘ প্রেমের পর বিয়ে করছেন ওম-মধুবনি

নিউজ ডেস্ক : বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় টেলিভিশন জুটি রাজা গোস্বামী ওম এবং মধুবনি ঘোষ। আগামী ৯ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা।

ভালোবাসা ডট কম সিরিয়ালের সেটেই প্রথম দেখা দু’জনের। এই জুটির জনপ্রিয়তাও এই সিরিয়ালের হাত ধরেই। একসঙ্গে অভিনয় করতে হত। সেখান থেকেই বন্ধুত্ব। একদিন এক শীতের রাতে হাইওয়ের ধারে এক ধাবায় তড়কা, রুটি খেতে গিয়েছিলেন দু’জনে। সেখানেই প্রোপোজ়। তাও কে কাকে করেন? মধুবনি রাজাকে। মাঝরাতে প্রোপোজ। তাও একটা মেয়ে তাঁকে বলছেন “ভালোবাসি”। বিষয়টি রাজার কাছে নিশ্চয়ই খুব ইমপ্রেসিভ ছিল।

তারপর থেকে দু’জনের প্রেমপর্ব শুরু। টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই জানতে পারে তাঁদের সম্পর্কের কথা। শেষমেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। ৯ ডিসেম্বর বিয়ে করছেন তাঁরা। গায়ে হলুদ থেকে কালরাত্রি- সমস্ত সামাজিক রীতি মেনেই হবে এই বিয়ে।

বিয়ের পরও অবশ্য সিরিয়াল করবেন মধুবনি। তবে আপাতত বিরতি। ৮ ডিসেম্বর মেহেন্দি এবং আইবুড়ো ভাত। তারপর বিয়ে ও রিসেপশন। সবমিলিয়ে জীবনের এই নতুন অধ্যায়কে বেশ এনজয় করছেন রাজা ও মধুবনি।

basic-bank

Be the first to comment on "দীর্ঘ প্রেমের পর বিয়ে করছেন ওম-মধুবনি"

Leave a comment

Your email address will not be published.


*