শিরোনাম

জয় শাহরিয়ার এর গানে ইমন

নিউজ ডেস্ক : জয় শাহরিয়ার এর সুর ও সংগীতে এবার গাইলেন কলকাতার এ সময়ের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। এ বছর প্রাক্তন সিনেমায় অনুপম রায় এর সুর ও সংগীতে ‘তুমি যাকে ভালোবাসো’ শিরোনামে গান গেয়ে আলোচনায় আসেন ইমন।

রবিউল ইসলাম জীবন এর কথায় ‘মন খারাপের আকাশ’ শিরোনামের নতুন গানটি সিঙ্গেলস হিসাবে প্রকাশ পাবে আজব রেকর্ডস এর ব্যানার এ ১ জানুয়ারি ২০১৭ তে। বাংলাদেশে এটাই ইমন এর প্রথম কাজ। জয় শাহরিয়ার এর সঙ্গেতো বটেই।

জীবনের তৃতীয় এবং বাংলাদেশে প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমন। তিনি বলেন, ”আমার অসম্ভব ভালো লেগেছে গানটি করতে, আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। ”

এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ”ইমন এর কণ্ঠটা অন্যরকম, আমার খুব ভালো লেগেছে, তাই ওর জন্য একটা গান করলাম। আর আমার গান যারা শোনেন তারা এই গান এ একটু ভিন্ন ছোঁয়া পাবেন। গানটি ইমন অসাধারণ গেয়েছেন, আমার ভালো লেগেছে। বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করবে।

basic-bank

Be the first to comment on "জয় শাহরিয়ার এর গানে ইমন"

Leave a comment

Your email address will not be published.


*