শিরোনাম

ফেনীতে নারীসহ তিন অপহরণকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : ফেনীতে এক নারীসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে শহরের হাজারী রোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গতকাল বুধবার সকালে সোনাগাজীর সোনাপুর গ্রামের আবুল ফয়েজ খন্দকার (৬৫) ফেনী রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথে উত্তর চাড়িপুর এলাকায় অপহৃত হন তিনি। এরপর অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগীর অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী শহরের আদালত এলাকা থেকে এক নারীসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরকৃঞ্চজয় এলাকার ফকরুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার (২২), চরসাহাভিখারী গ্রামের মো. ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (২৭) এবং ফেনী সদরের শর্শদির চোচনা গ্রামের মিয়াজি বাড়ির মো. রহুল আমিন। অপহরণকারীরা জিজ্ঞাসাবাদে জানায়, ইতিপূর্বে তারা আরো বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মানুষকে আটক রেখে মোবাইলের মাধ্যমে আপত্তিকর ছবি তোলে। এরপর তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে তারা।

র‍্যাব-৭ এর ফেনীস্থ কম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ফেনীতে নারীসহ তিন অপহরণকারী গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*