নিউজ ডেস্ক : পাকিস্তানের উপকূল অঞ্চলে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোরে পাকিস্তানের আরব সাগরীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
তুরবাত শহর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে প্রথম দিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।
প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বেলুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দর এবং পাসনি শহরের কেন্দ্রে ভূমিকম্পটি আঘাত হানে। পাসনি শহরে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করে।
পাকিস্তান একটি ভূমিকম্প প্রবণ এলাকা। প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে দু’টি পৃথক ভূমিকম্পের ঘটনায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়।
পাকিস্তানের উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

Be the first to comment on "পাকিস্তানের উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প"