শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক : অতিরিক্ত কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে নৌ-রুটে ফেরিসহ সকল প্রকারের নৌযান চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাড়ে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

basic-bank

Be the first to comment on "পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু"

Leave a comment

Your email address will not be published.


*