শিরোনাম

পুতিনকে ফ্রান্স সফরে আমন্ত্রণ

নিউজ ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২৯ মে ভারসাই প্রাসাদে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

দু’দেশের মধ্যেকার সম্পর্কের বর্তমান টানাপোড়েন প্রশমিত করতে এই আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে সোমবার এএফপি একথা জানায়।

এই বৈঠকটি এমন সময় হতে যাচ্ছে যখন ফ্রান্স-রাশিয়া সম্পর্কের তিনশ’ বছর পুর্তি উপলক্ষে সেদেশে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৭১৭ সালে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট প্রথম ফ্রান্স সফর করেন।

basic-bank

Be the first to comment on "পুতিনকে ফ্রান্স সফরে আমন্ত্রণ"

Leave a comment

Your email address will not be published.


*