শিরোনাম

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তাঞ্চলের সামরিক প্রধান নিহত

নিউজ ডেস্ক : বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করছে পুলিশ। বুধবার (০২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
বগুড়ার পুলিশ সুপার জানান, জেলার শেরপুরের ভবানিপুর জামনগর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন জেএমবির সদস্য গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান আমিজুল ইসলাম ওরফে আল-আমিন ওরফে রনি গুলিবিদ্ধ হন।
পরে আহত জেএমবি সদস্য আমিজুলকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহত আমিজুল গোদাগাড়ি উপজেলার বুজরুগ রাধারামপুর গ্রামের নুরুল হুদার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির উত্তাঞ্চলের সামরিক প্রধান নিহত"

Leave a comment

Your email address will not be published.


*