শিরোনাম

প্রধানমন্ত্রীকে আমরা সহায়ক সরকারের প্রস্তাব দেবো: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নিতে আহ্বান জানাবো। এর জন্য উনাকে আমরা সহায়ক সরকারের প্রস্তাব দেবো।

মির্জা ফখরুল বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন। ওই দিন বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনামা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানের উদ্দেশ্য রওয়া হবে, সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

বিএনপি মহাসচিব জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে টানানো হবে এবং জেলা বিএনপি তাদের নিজেদের সুবিধা অনুযারি আলোচনা সভায় আয়োজন করবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম দফায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ- সাংগঠনিক সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। সভায় দলের সাংগঠনিক বিষয়ে সভায় আলোচনা হয়েছে। পরে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদদের নিয়ে যৌথ সভায় করেন তিনি।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীকে আমরা সহায়ক সরকারের প্রস্তাব দেবো: মির্জা ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*