নিউজ ডেস্ক : পূজার আনন্দের আঁচ লেগেছে দুই বাংলা ছাড়িয়ে সুদূর প্রবাসেও। লন্ডনের টেমসে নদীর পাড়ে এবারও বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করেছেন দুর্গাপূজার। বাঙালি রীতিনীতি মেনে পালিত হয় এই পুজোৎসব। আর এই উৎসবে সামিল হন দুই বাংলার ভিন্ন ধর্মাবলম্বীরাসহ খোদ ইংল্যান্ডের নাগরিকরাও।
ষষ্ঠী থেকে দশমী, বোধন থেকে সিঁদুর খেলা- দুর্গাপূজার প্রতিটি উপাচারই পালিত হয়। তবে দূষণের আশঙ্কায় দেশটির প্রশাসন প্রতিমা বিসর্জনের অনুমতি দেয় না। তাই প্রতিমা সংরক্ষিত হয় পরের বছরের জন্য।

Be the first to comment on "প্রবাসী বাঙালিদের দুর্গাপূজা উদযাপন"