নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার এক পুলিশি অভিযানে যে সন্দেহভাজন জঙ্গী নিহত হয়, পুলিশ এখন তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।পুলিশ কর্মকর্তারা দাবি করছেন, ‘মেজর মুরাদ’ নামে পরিচিত এই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জেএমবির সামরিক অধিনায়ক।
মিরপুরের রূপনগরের একটি বাড়িতে পুলিশ হানা দেওয়ার পর গোলাগুলিতে তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। এই অভিযানের সময় তিন জন পুলিশ সদস্যও আহত হন।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নিহইত মুরাদ অবঃ প্রাপ্ত মেজর।সেনাবাহীনির পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত না করলেও প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।সেনাবাহিনীতে শরীরের সনাক্তকরণ চিহ্ন যেটা নির্ধারণ করা হয় সেখানে এই ব্যক্তির ডান হাঁটুর ওপরে একটা কাটা দাগ ছিল বলে বলা হচ্ছে। এবং এই নিহত ব্যক্তির ডান হাঁটুতেও একই রকম কাটা দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তা মনিরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন নিহত কথিত মেজর মুরাদ আসলে সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক। গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গী হামলায় অংশগ্রহণকারীদের এই ব্যক্তিই প্রশিক্ষণ দিয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।তিনি আরও জানিয়েছেন, গাইবান্ধার চরে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
পুলিশ কর্তৃপক্ষ বলছে বাড়িওয়ালার কাছে যে ফর্ম পূরণ করে দিয়েছিলেন তিনি, সেখানে নাম দিয়েছিলেন জাহাঙ্গীর।যা ছিল ভুয়া ঠিকানা এবং ভুয়া নাম।তাই নিহত এই ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তেমন কিছু এখনও জানা যাচ্ছে না।তবে আঙ্গুলের ছাপ নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment on "প্রমাণ মিলেছে নিহত জঙ্গী “মেজর মুরাদ” সেনাবাহিনীর কর্মকর্তা"