শিরোনাম

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে দু’দিনে নিহত ২১

নিউজ ডেস্ক : ফিলিপাইনে দুদার্তে সরকারের মাদকবিরোধী অভিযানে গত দু’দিনে ২১ মাদক কারবারীর মৃত্যু হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মাদকবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে দুদার্তে সরকার।

দেশটির বিভিন্ন অঞ্চলের পুলিশ অফিসের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত অন্তত এক হাজার ৪৮৭ জন মাদক কারবারী নিহত হয়েছেন।

এর আগে গত শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত এক হাজার ৪৬৬ জন নিহতের তথ্য জানায় ফিলিপাইন ন্যাশনাল পুলিশ।

গত ১ জুলাই থেকে এ পর্যন্ত পুলিশ ১৭ হাজার ৬৭৯টি মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ হাজার ৪৪২ জনকে আটক করে।

এছাড়া অন্তত ৭ লাখ ১০ হাজার ৫৫৫ জন আত্মসর্মপণ করেছেন, যাদের মধ্যে ৬ লাখ ৫৭ হাজার ৮৪৪ জন মাদক গ্রহণকারী।

মাদকের বিরুদ্ধে গঠিত ২৯২টি অভিযোগের মধ্যে ১০৭ জনকে খুঁজছে পুলিশ। আর গ্রেফতার করা হয়েছে ১৮৫ জনকে।

 

basic-bank

Be the first to comment on "ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে দু’দিনে নিহত ২১"

Leave a comment

Your email address will not be published.


*