শিরোনাম

ফের বিগ বসে সানি‌ লিওন!‌

নিউজ ডেস্ক : বিগ বস-এ আসার পরেই বলিউড যাত্রা শুরু হয়েছিল তাঁর। এবার ফের সেই রিয়েলিটি শোয়ে সানি লিওন। এই সপ্তাহে বিগ বস-এর বাড়িতে ঢুকছেন তিনি। চারজন প্রতিযোগী বাদ পড়বেন। তাঁদের তালিকাই পড়ে শোনাবেন সানি।

ফের প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা তা জানা যায়নি। বলিউডে অনেক চেষ্টা করেও নিজের জমি শক্ত করতে পারছেন না সানি। অভিনয়ের শিক্ষক রেখেছেন তিনি। তবু লাভ হয়নি। তাই কেরিয়ারে অক্সিজেন জোগানের জন্য বিগ বস এর মঞ্চকেই ব্যবহার করতে চাইছেন তিনি।

বিগ বস সিজন ১০-এ শুধু সেলেব্রিটি নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছেন। সাধারণ আর সেলেবদের প্রতিযোগিতা আপাতত জমে জমজমাট।
স‌ূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "ফের বিগ বসে সানি‌ লিওন!‌"

Leave a comment

Your email address will not be published.


*